শিরোনাম
◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা?

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০২:২৭ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালুকায় মাদ্রাসা কক্ষ থেকে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

আবুুল বাশার: [২] ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের একটি মদ্রাসার শ্রেণী কক্ষ থেকে মুহিবুল্লাহ নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এ ঘটনায় সৎ মায়ের নামে আত্মহত্যা প্ররোচনায় একটি মামলা হয়েছে।

[৩] জানা যায়, শনিবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর আকন্দ বাড়ী এলাকার শিশুকানন মডেল মাদরাসা'র ২য় শ্রেণীর কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ডিস লাইনের তার দিয়ে গলায় পেঁচানো অবস্থায় মুহিবুল্লাহ (১৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

[৪] মুহিবুল্লাহ উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা উত্তর পাড়া গ্রামের মনু মিয়া ছেলে। তার বাবা সিডস্টোর বাজারের হাফেজ মহিউদ্দিনের বাসায় ২য় স্ত্রীকে নিয়ে ভাড়া থেকে মাছ ব্যবসা করে। মুহিবুল্লাহর সৎমা ঈদের দিন মুহিবুল্লাহকে মারধোর করায় সে রাগ করে বাড়ী থেকে চলে যায়।

[৫] ঘটনার দিন বিকালে এলাকার ছোট ছেলে মেয়েরা মাদরাসা মাঠে খেলতে এসে মাদ্রাসার শ্রেণী কক্ষে মুহিবুল্লার ঝুলন্ত লাশ দেখে ডাক চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

[৬] মুহিবুল্লাহর বাবা মনু মিয়া বলেন, তার মায়ের দেয়া বাড়ি ভিটার জমি বিক্রির টাকা না পেয়ে কয়েক দিন যাবৎ সে হতাশায় ভুগছিলো।

[৭] হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু ও স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব হাফিজ উদ্দিন মৃধা ঘটনাস্থলে আসেন। চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু বলেন, এমনিতেই মাদরাসা বন্ধ তারপরে যে ঘরটিতে ঘটনা ঘটেছে এই ঘরটি মাদরাসা ও মার্কেটের পানির মটরের সুইচ থাকায় রুমটি তালা দেওয়া ছিলো না। নিরবতা পেয়ে নেশা করার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

[৮] স্থায়ীরা বলেন, মুহিবুল্লাহ সহ এলাকার ছোটা ছোট কিশোররা মাঝে মধ্যেই এই ফাঁকা ঘরে ঘাম জাতিয় নেশা করতো। সম্ভবত নেশায় আশক্ত ছিলো সে, ঘরটি ফাঁকা পেয়ে এখানেই আত্মহত্যা করে।

[৯] মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা নিসার উদ্দিন জামিল বলেন, মাদরাসা বন্ধ থাকায় আমরা সকলেই ছুটিতে বাড়ী চলে যাই, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মাদ্রসার কেয়ারটেকার না থাকায় মাদ্রসা মার্কেটের ব্যবসায়ীরা পানির জন্য এই ঘরে থাকা মটর সুইচ ব্যবহার করতো, তাই রুমটি তালা দেওয়া ছিলো না।

[১০] ওসি মাহমুদুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার সৎ মা ফিরুজা বেগমকে গ্রেপ্তার করে নামে তার নামে আত্মহত্যা প্ররোচনার মামলা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়