শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক : [২] পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না অ্যারন ফিঞ্চের। বাংলাদেশে আসার আগেই হাঁটুর ইনজুরিতে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার এই অধিনায়ক।

[৩] ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন ফিঞ্চ। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন ডানহাতি এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টি সিরিজে খেললেও ওয়ানডেতে খেলছেন না তিনি।

[৪] ফিঞ্চের বদলি হিসেবে ওয়ানডেতে অজিদের নেতৃত্ব দিচ্ছেন অ্যালেক্স ক্যারি। আগামীকাল (২৬ জুলাই) দোহা ও লন্ডন হয়ে মেলবোর্নে ফিরবেন তিনি। ধারণা করা হচ্ছে, দেশে ফিরে ১৪ দিনের কোয়ারান্টাইন শেষে হাঁটুতে অস্ত্রোপচার করা হতে পারে।

[৫] তাতে বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না ফিঞ্চের। ধারণা করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ইনজুরি থেকে সেরে ওঠবেন অস্ট্রেলিয়ার এই অধিনায়ক। তবে বাংলাদেশে আসতে না পারায় হতাশ ফিঞ্চ।

[৬] ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে আগামী ২৯ জুলাই বাংলাদেশে পা রাখতে পারে অস্ট্রেলিয়া। বাংলাদেশে এসে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবে তাঁরা। এরপর ৩ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ম্যাচ হবে ৪ আগস্ট।

[৭] একদিনের বিরতি দিয়ে ৬, ৭ ও ৯ আগস্ট মাঠে গড়াবে বাকি তিন ম্যাচ। ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী, সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। - ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

  • সর্বশেষ