শিরোনাম
◈ ইরানের অনুরোধ নাকচ, যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে ◈ আইএলটি২০ পঞ্চম আসর শুরু ২২ নভেম্বর, ফাইনাল দুবাইয়ে ◈ এবার হরমুজ ইস্যুতে সংলাপের আয়োজন করছে দুই দেশ ◈ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা, কৃষক কার্ড কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে: তারেক রহমান ◈ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, খোলা চিঠিতে প্রশ্ন ◈ শিক্ষা ক্যাডারে বড় রদবদল: মাউশি মহাপরিচালক ও একাধিক কর্মকর্তা ওএসডি ও পদায়ন ◈ ডেডলাইন শেষেই কি বৈশ্বিক বিপর্যয়? ইরানের সম্ভাব্য ৫ পদক্ষেপ ◈ ডলার শক্তিশালী, তেলের দাম ঊর্ধ্বমুখী—সোনার বাজারে নেতিবাচক প্রভাব ◈ নেপালের মন্ত্রিসভার সদস্যদের ১৭ দিনেই সম্পদের তথ্য প্রকাশ ◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ১২:১৮ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভ্যাকসিন নিয়ে উপহাস করা স্টিফেন কোভিডেই মারা গেলেন

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] যুক্তরাষ্ট্রে হিলিংসন মেগাচার্চের সদস্য স্টিফেন হারমোন ভ্যাকসিন বিরোধী ছিলেন। ভ্যাকসিন গ্রহণ না করার জন্য সবাইকে সচেতন করতে একাধিক ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন টুইটারে। বিবিসি

[৩] ৭ হাজার ফলোয়ারের টুইটারে ৩৪ বছর বয়স্ক হারমোন বলেন, একজন মানুষের ৯৯টা সমস্যা থাকতে পারে কিন্তু এটি চূড়ান্ত সমস্যা নয় যে একটি ভ্যাকসিন নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

[৪] লস এ্যাঞ্জেলসের বাইরের একটি হাসপাতালে স্টিফেন হারমোনকে নিউমোনিয়া ও কোভিডের চিকিৎসা করা হচ্ছিল। গত বুধবার সেখানেই তিনি মারা যান।
[৫] বুধবার হারমন তার শেষ টুইট বার্তায় বলেন, দয়া করে আপনারা সবাই প্রার্থনা করুন। ডাক্তাররা দ্রুতই আমাকে ওষুধে অভ্যস্ত করতে এবং ভেন্টিলেশনের আওতায় নিয়ে যাচ্ছে। তিনি আরো লেখেন, আমি হয়তো খুব দ্রুতই মরে যাবো।

[৬] মৃত্যুর পূর্বের বেঁচে থাকার লড়াইয়ের দিনগুলি নিয়ে হারমোন তার টুইটারে হাসপাতালের বিছানায় নিজের ছবিও পোস্ট করেছেন।

[৭] বৃহস্পতিবার হিলিংসনয়ের প্রতিষ্ঠাতা ব্রায়ান হিউস্টন টুইট বার্তায় বলেন, আমাদের প্রিয় বন্ধু স্টিফেন হারমোন কোভিডের কাছে হার মেনেই চলে গেলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়