শিরোনাম
◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে ◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক!

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ১০:২১ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের দেওয়া ২০০ টন অক্সিজেন নিয়ে বেনাপোল পৌঁছেছে অক্সিজেন এক্সপ্রেস, ভোরে ঢাকা আসবে (ভিডিও)

তাপসী রাবেয়া, সাদেক আলী: [২] রাত সাড়ে দশটার দিকে বেনাপোল এসে পৌঁছে ট্রেনটি। এখন চলছে আনুষ্ঠানিকতার পালা, এতে ঘণ্টাখানেক সময় লাগবে। এরপর বাংলাদেশ সীমান্তে প্রবেশ করবে অক্সিজেন এক্সপ্রেস।

[৩] ২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু করার পর থেকে এই প্রথম প্রতিবেশী দেশটিতে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এই ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছিলো।

[৪] আজ ২৪ জুলাই সকালেই টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানায়। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। সকাল ৯টা ২৫ মিনিটে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়েছে।

৪] ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো তথ্য মতে, চলমান কোভিড মোকাবিলায় বাংলাদেশের অংশীদারদের সমর্থন করায়, বাংলাদেশের হাসপাতালগুলোতে সরবরাহ করতে এই তরল মেডিকেল অক্সিজেন পাঠানো হয়েছে। কারণ ভারত তার মহামারি পরিস্থিতি উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের মধ্যে নিকটতম অংশীদারদের সঙ্গে চিকিৎসা সরবরাহ ভাগ করে নেওয়ায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। সম্পাদনা: সালেহ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়