শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৫:৪৪ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দিতে ইংল্যান্ড গেলেন পরিবেশমন্ত্রী

সমীরণ রায়: [২] লন্ডনে অনুষ্ঠিতব্য "জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, যুক্তরাজ্য ২০২১: দ্যা জুলাই মিনিস্ট্রিয়াল"-এ যোগদানের লক্ষ্যে কপ-২৬ এর প্রেসিডেন্ট অলোক শর্মার আমন্ত্রণে পরিবেশ, বন ও
জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন শনিবার ভোর ৪.২৫ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

[৩] পরিবেশমন্ত্রী ৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল ও পরিবেশ অধিদপ্তরের
মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন।

[৪] তিনি ২৬ তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের প্রেসিডেন্ট আলোক শর্মার সভাপতিত্বে ২৫ ও ২৬ জুলাই লন্ডনে অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের "দ্যা জুলাই মিনিস্ট্রিয়াল" এ অংশগ্রহণ করবেন। এ সভায়
আগামী নভেম্বর মাসে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কপ-২৬ এ প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখা, জলবায়ু অভিযোজন কার্যক্রম বৃদ্ধি, লস এন্ড
ড্যামেজ, আর্টিকেল-৬ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ধনী দেশগুলোর দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে সম্মেলনের প্রেসিডেন্টকে অবহিত করবেন।

[৫] সভা শেষে লন্ডনে বাংলাদেশের কমিউনিটির নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তাঁর বিভিন্ন সভায় মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সফর শেষে তিনি আগামী ১ আগস্ট বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়