শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০১:১২ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে কর্মহীনদের পাঁশে মানবতার কল্যাণ

হারুন-অর-রশীদ: [২] চলমান কঠোর লকডাউনে ফরিদপুরে দরিদ্র, দুঃস্থ, অস্বচ্ছল এবং কর্মহীন ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে "মানবতার কল্যাণ" নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

[৩] খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৩ কেজি চাল, হাফ কেজি ডাল, হাফ কেজি তেল, হাফ কেজি লবণ, ১ কেজি আলু ও ১ কেজি আটা।

[৪] আজ শনিবার (২৪ জুলাই) মানবতার কল্যাণ নামক সংগঠনটির সভাপতি সাইমুর রহমান সিয়াম বলেন, চলমান কঠোর লকডাউনে যারা কর্মহীন হয়ে পরেছেন। যাদের বাসায় খাবার নেই। আমরা তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম। আপনারা কেও এই চলমান লকডাউনে ঘর থেকে বের হবেন না। ঘরে থাকবেন, নিরাপদ থাকবেন।

[৫] এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইমুর রহমান সিয়াম, অর্থ সম্পাদক আবির কুমার বণিক, দপ্তর সম্পাদক কায়েফুজ্জামান কায়েফ, সাংগঠনিক সম্পাদক আশিক মোল্যা, নয়ন দে, সোহাগ হোসেন, রাজন ও অন্যান্য সদস্য বৃন্দরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়