শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামরাঙ্গীরচরে মা-মেয়ের মরদেহ উদ্ধার, পুলিশ বলছে হত্যা

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকার একটি বাড়ি থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] শনিবার (২৪ জুলাই) সকালে খবর পেয়ে কামরাঙ্গীরচর থানা পুলিশ নয়াগাঁও তুলাগাছতলা এলাকায় একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

[৪] নিহতরা হলেন- মা ফুলবাশি (৩৫) ও তার মেয়ে সুমির (১১)।

[৫] এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে পুলিশ ফুলবাশি’র স্বামী মুকুন্দ চন্দ্র দাস (৩৬) ও তার বড় মেয়ে ঝুমা রানী দাসকে (১৪) আটক করেছে।

[৬] কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (অপারেশন) মহিতুল আলম জানান, মরদেহ বিছানায় পড়ে ছিল। আমরা ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও বোঝা যাচ্ছে না। আমরা মুকুন্দ্রকে জিজ্ঞাসাবাদ করছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

[৭] কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মুকুন্দ ও তার বড় মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মুকুন্দ মানসিকভাবে বিপর্যস্ত। কথাবার্তা ঠিকমতো বলছেন না। তাকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

[৮] তিনি আরো বলেন, মৃত দুইজনের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়