শিরোনাম
◈ ঢাকার ১১০ কিমি নৌপথে চালু হচ্ছে বৈদ্যুতিক ওয়াটার বাস, ৪৫টি ল্যান্ডিং পয়েন্ট নির্ধারণ ◈ খুলনা-বরিশালসহ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ◈ আজ কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মেঘমুক্ত আকাশে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, পঞ্চগড়ে বাড়ছে পর্যটকের আনাগোনা ◈ রোহিঙ্গাদের ‘রাখাইনের বাঙালি’ দাবি করে মিয়ানমারের বিবৃতি কী বার্তা দিচ্ছে ◈ আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫ ◈ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে হাসনাতের ফেসবুক পোস্ট, দিলেন ৪ প্রস্তাব ◈ সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ ◈ কম দামে বেশি রফতানির মডেলে ঝুঁকি, ইউরোপে বাজার হারানোর শঙ্কা বাংলাদেশের ◈ উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালের ছাদে অসংখ্য পানি লিকেজ, নির্মাণমান নিয়ে প্রশ্ন (ভিডিও)

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৯:৪৯ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুক্তি ভেঙ্গে কান্দাহারে মার্কিন বিমান হামলায় ৫ তালেবান নিহত, বাইডেন-ঘানি টেলিফোন সংলাপ

রাশিদুল ইসলাম : [২] গত কয়েকদিনে আফগানিস্তানের সর্বত্র বিমান হানা চালিয়েছে মার্কিন বাহিনী। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেছেন আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেসকে সমর্থন করতে বিমান হানা চালিয়েছি। স্পুটনিক

[৩] সিএনএন জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী গত ৩০ দিনে প্রায় ৬-৭বার হামলায় বেশিরভাগ ক্ষেত্রেই ড্রোন কাজে লাগানো হয়েছে। মার্কিন বিমানহানার নিশানায় ছিল সামরিক যন্ত্রাংশ যেগুলি তালেবান আফগান বিশেষ বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিতে পেরেছিল।

[৪] এদিকে মার্কিন গণপ্রতিনিধি সভায় তালেবানদের প্রতিশোধের ঝুঁকির মুখে পড়া আফগানদের জন্য অতিরিক্ত ৮ হাজার ভিসা চালুর পরিকল্পনা অনুমোদন করেছে। বাইপার্টিজান বিলটি ৪০৭-১৬ ভোটে পাশ হয়েছে। এবার সেটি সিনেটে যাবে।

[৫] রাশিয়া বলছে তালেবানকে নিষিদ্ধ গোষ্ঠীগুলোর তালিকা থেকে বাদ দেয়ার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আফগানিস্তানে যা কিছু ঘটছে তা রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

[৬] তালেবানের কাতার দফতরের শীর্ষস্থানীয় নেতা মোল্লা খয়েরুল্লাহ খয়েরখা বলেছেন, তারা আফগানিস্তানে তুর্কি সামরিক উপস্থিতিকে ‘দখলদারিত্ব’ হিসেবে বিবেচনা করবেন।

[৭] আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালেবান অবস্থানে বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকা। মার্কিন কর্মকর্তারা বলেছেন, দেশটির সেনারা গত কয়েকদিনে আফগান নিরাপত্তা বাহিনীর সমর্থনে তালেবান অবস্থানে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে।

[৮] তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কান্দাহারসহ আরো কয়েকটি অঞ্চলে তাদের অবস্থানে মার্কিন বিমান বাহিনীর হামলার ব্যাপারে তালেবান নির্লিপ্ত থাকবে না। দোহা শান্তি চুক্তি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র এ হামলা চালিয়েছে।

[৯] আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, কান্দাহার প্রদেশের এসপিন বুলদাক জেলায় অন্তত ১০০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে তালেবান।

[১০] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি টেলিফোনে তালেবানদের হাতে সাধারণ আফগানদের হত্যা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। দুই নেতা তালেবানদের সংঘাতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে একমত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়