শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৪টি ◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা!

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ১১:৫৫ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা: থানায় জিডি

বাশার নূরু: [২] শুক্রবার সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের মাদারীপুরের শিবচর থানায় এই জিডি করেছেন।

[৩] প্রকৌশলী আব্দুল কাদের বলেন, এর আগেও এমন ঘটনা ঘটেছে। লিখিত ও মৌখিকভাবে সচেতনতার সাথে ফেরি চলাচলের জন্য বিআইডব্লিটিসি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এমন ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটতে পারে ও পদ্মা সেতুর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

[৪] ফেরিটির ফিটনেস ছিল কি না, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক সুস্থতা বা অবহেলা ছিল কি না এইসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে জিডিতে।

[৫] শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়া যাওয়ার পথে ফেরি শাহ জালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা ৩৩টি যান একটি আরেকটির ওপর ধাক্কা দেয়।

[৬] ফেরির সমানের অংশে বড় ধরনের ছিদ্র হয়ে যায়। ফেরির প্রায় দুই হাজার যাত্রীর অনেকেই আছড়ে পড়েন, যাদের অন্তত ২০ জন আহত হন।

[৭] সঠিকভাবে পরিচালনায় ‘ব্যর্থ হওয়ায়' ওই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়