শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০৮:২৯ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ১০:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরিজে সমতা ফেরালো জিম্বাবুয়ে

রাহুল রাজ : [২] হারের বৃত্ত থেকে অবশেষে বেরিয়ে এলো জিম্বাবুয়ে। একমাত্র টেস্ট, তিন ওডিআই বা প্রথম টি-টোয়েন্টি সব গুলো ম্যাচ জিতে বাংলাদেশে জয়ের ধারাবাহিকতায় নিজেদের হারিয়ে খুঁজছিলো স্বাগতিকেরা। তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২৩ রানে হারিয়ে ১-১ সমতায় আনলো সেকেন্দার রাজার দল।

[৩] শুক্রবার (২৩ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ব্যাটিং করার সিধান্ত নেয় লাল বাহিনী। মাদভেরির ৭৩ ও বুলারের ১৯ বলে ৩৪ রানে ভর করে ১৬৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে উইকেট হারিয়ে নিজেদের জয় থেকে দূরে সরিয়ে নেয় টিম বাংলাদেশ। গত ম্যাচের শতরানের জুটির সাথে নাঈম-সৌম্যর অর্ধশত রানের ধারাবাহিকতা এই ম্যাচে ছিলো না।

[৪] দলীয় ১৭ রানেই দুই উদ্ভোধনী ব্যাটসম্যান সাজ ঘরে ফিরে বুঝিয়ে দেন আজ দিন জিম্বাবুয়ের হয়ে কথা বলবে। ৬৮ রান তুলতেই ৬ উইটেক হারিয়ে বলের সঙ্গে রান তোলার পাল্লায় অনেক পিছিয়ে পড়ে বাংলার দামাল ছেলেরা। দলের পক্ষে অভিষিক্ত শামিম পাটোয়ারীর সর্বোচ্চ ২৯ রান কিছুটা আশা জাগালেও ১৯.৫ ওভারে তাসকিন শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলে শেষ হাসি হাসে জিম্বাবুয়ে।

[৫] জংওয়ে ও মাদাকাজ্জা ৩ টি করে উইকেট নিজেদের নামে যোগ করেন। আগামী রোববার অলিখিত ফাইনালে শিরোপা নিজেদের করতে দু’দলই মরিয়া হয়ে মাঠে নামবে। বাংলাদেশে পক্ষে শরিফুল ইসলাম ৩ টি উইকেট তুলতে সক্ষম হয়। ম্যাচ সেরা হয়েছেন মাদভেরির।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়