শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০৭:০৫ বিকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ১১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জমকালো উদ্বোধনে পর্দা উঠলো টোকিও অলিম্পিক-২০২০ এর [২] বাংলাদেশের পতাকা বহন করলেন আরিফুল ও জুনায়না

আসিফুজ্জামান পৃথিল: [৩] বিশ্বশান্তি ও মহামারি মুক্তির আশা নিয়ে পর্দা উঠলো ২০২০ সালের গ্রেটেস্ট শো অন আর্থের। এবার বাংলাদেশের ৬ অ্যাথলেট অংশ নিচ্ছেন। অতিমারির কারণে ১ বছর পিছিয়ে অবশেষে শুরু হলো এই আসর।

[৪] অবশ্য উদ্বোধনী অনুষ্ঠানের আগেই শুরু হয়েছে বিভিন্ন ইভেন্ট। একদিন আগেই ঐতিহ্যগতভাবে ফুটবল আসর শুরু হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকেই শুরু হয় আর্চারির র‌্যাংকিং রাউন্ড। এতে যথেষ্ঠ ভালো করেছেন বাংলাদেশের দুই আর্চার। আর্চার রোমান সানা একমাত্র বাংলাদেশি হিসেবে এবারের আসরে সরাসরি সুযোগ পেয়েছেন। বাকি ৫ অ্যাথলেট পেয়েছেন ওয়াইল্ড কার্ড।

[৫] উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না জাপান সম্রাট নারুহিতো। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ইউসিহিদো সুগা ও আইওসি প্রধান থমাস বাখ।

[৬] এ আসরে ৩৩ টি খেলার ৫০ ডিসিপ্লিনের ৩৩৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছেন ১১ হাজার ৩২৬ অ্যাথলেট। আগামী ৮ আগস্ট পর্দা নামবে গ্রীস্মকালীন অলিম্পিকের।

[৭] অলিম্পিকের মটো ৩টি ফাস্টার, হায়ার, স্ট্রংগার। তবে করোনা অতিমারির সময় বিশ্বের সব মানুষকে একাত্ব করতে এবার যুক্ত হয়েছে নতুন মটো। টুগেদার। অলিম্পিকের একতাবদ্ধ করার এই বার্তা ছড়িয়ে যাক বিশ্ব জুড়ে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়