শিরোনাম
◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০৫:০৬ বিকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন

মঈন উদ্দীন: [২] করোনাভাইরাস সতর্কতায় সারাদেশের মত রাজশাহীতেও শুরু হয়েছে কঠোরতম বিধি-নিষেধ; যা বাস্তবায়নে শুক্রবার সকাল থেকেই মাঠে রয়েছে সেনাসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। মাঠে কাজ করছে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম।

[৩] ঈদের একদিন পরই সরকারী এই নির্দেশনা কার্যকর হওয়ায় বন্ধ থাকা দোকানপাট খুলেনি। আগে থেকেই বন্ধ আছে সকল মার্কেট ও বিপণী-বিতান। কঠোরতম লকডাউন বাস্তবায়নে রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চেকপোস্টে তৎপর রয়েছে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা। টহলে আছে সেনাবাহিনী ও বিজিবি।

[৪] রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম বলেন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি পালনের পাশাপাশি কেউ যেন গোপনে দোকান-পাট খোলা রেখে ব্যবসা করতে না পারে সেই বিষয়ে এবার জেলা প্রশাসন গুরুত্ব দিয়েছে। এছাড়াও অলিগলিতেও প্রশাসন টহল দিচ্ছে। যাতে করে কোনো দোকান-পাট খোলা না থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়