শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০৭:২৮ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় প্রাণ হারালেন কবি নূরুল হক

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তিনি ঢাকায় মারা গেছেন। মৃত্যুকালে মুক্তিযোদ্ধা কবি নূরুল হকের বয়স হয়েছিলো ৭৭ বছর।

তিনি নেত্রকোনা সরকারি কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ) হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। প্রিয় শিক্ষকের মৃত্যুতে নেত্রকোনায় নেমে এসেছে শোকের ছায়া।

কবির মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে শুক্রবার মদন উপজেলার বালালি গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন মদন উপজেলায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

কবি নূরুল হক মদন উপজেলার বালালী গ্রামে ১৯৪৪ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর পাশ করেন। ষাটের দশকে কবিতা লেখা শুরু করলেও মাঝে দীর্ঘ বিরতি দিয়ে আশির দশক থেকে ফের লেখালেখি শুরু করেন।

কবির কাব্য গ্রন্থের মধ্যে রয়েছে- শাহবাগ থেকে মালোপাড়া, সব আঘাত ছড়িয়ে পড়েছে রক্তদানায়, একটি গাছের পদপ্রান্তে, মুক্তিযুদ্ধের অসমাপ্ত গল্প ও অন্যান্য কবিতা, এ জীবন খসড়া জীবন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়