শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ১২:৪৪ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার আপত্তি, খেলবেন না মুশফিক

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (২২ জুলাই) এ খবর জানানো হয়েছে।

জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলতে গিয়ে মা-বাবার অসুস্থতার জন্য পুরো সিরিজ শেষ না করেই দেশ ফিরতে হয়েছে মুশফিককে।

অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে খেলতে হলে মুশফিকুর রহিমকে টানা দশ দিন কোয়ারেন্টিনে থাকবে হবে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া শর্ত অনুযায়ী কোয়ারেন্টিনে ঢোকার সময় শেষ হয়ে গেছে গতকালই।

এরপরও মুশফিক খেলতে চাওয়ায় এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার মতামত জানতে চেয়েছিল বিসিবি। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া মুশফিকের খেলার ব্যাপারে আপত্তি জানায়।

এদিকে হাঁটুর ইনজুরির কারণে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন তামিম ইকবাল। যার ফলে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-টোয়েন্টির সিরিজের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটিও মিস করবেন তামিম।

আগামী ২৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজ থেকে ভাড়া করা বিশেষ বিমানে ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। জৈব সুরক্ষাবলয়ে থেকে আসছেন বলে ঢাকায় তিন দিনের কোয়ারেন্টিন করে অনুশীলনে নেমে যাবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তবে জিম্বাবুয়েতে বাংলাদেশ দল জৈব সুরক্ষাবলয়ের মধ্যে থাকায় দেশে ফিরে তাদেরকে কোয়ারেন্টিনে থাকতে হবে না।

আগামী ৩ আগস্ট থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়