শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০৫:৪৪ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২১, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিল্লিতে রোহিঙ্গাদের মসজিদ ভেঙ্গে দিয়েছে পুলিশ

নুরে আলম: [২] ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত রোহিঙ্গা মুসলিম শরণার্থী শিবিরের অস্থায়ী একটি মসজিদ ভেঙ্গে দিয়েছে দেশটির পুলিশ ও বেসামরিক কর্তৃপক্ষ। ওই শরণার্থী শিবির ভয়াবহ আগুনে পুড়ে যাওয়ার কয়েক সপ্তাহ পর মসজিদ ভেঙ্গে ফেলা হয়েছে বলে জানিয়েছেন শরণার্থীরা । আল জাজিরা

[৩] বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে রাজধানী নয়াদিল্লির মদনপুর খাদের এলাকায় অবস্থিত রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে ত্রিপল এবং বাঁশের খুঁটিতে নির্মিত একটি অস্থায়ী মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

[৪] বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী মিয়ানমারে কঠোর সামরিক অভিযানের মুখে পালিয়ে আসা ওই শরণার্থী শিবিরের ৩০০ রোহিঙ্গা আলজাজিরাকে বলেছেন, কর্তৃপক্ষের কাছে মসজিদটি না ভাঙ্গার আহ্বান জানানো হলেও তারা শোনেনি । শরণার্থী শিবিরের রোহিঙ্গারা বলেছেন, সেখানে নামাজ আদায়ের আর কোনও স্থাপনা নেই।

[৫] নাম প্রকাশে অনিচ্ছুক ৩৩ বছর বয়সী এক রোহিঙ্গা বলেন, মসজিদটি ফজরের নামাজ আদায়ের এক ঘণ্টা পর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

[৬] তিনি আরো বলেন, তারা প্রথমে টয়লেট এবং ওয়াশরুম ধ্বংস করেছে। একটি টিউবওয়েল উপড়ে ফেলেছে। তারপর মসজিদটি গুঁড়িয়ে ফেলা হয়। মাত্র ১০ মিনিটের মধ্যেই এ কাজ শেষ করে তারা। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়