শিরোনাম
◈ ব্রাজিল ফুটবলে বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বেটিংয়ের কোটি কোটি ডলার ◈ ম্যাচের ছয় দিন আগেই কলকাতায় উরুগুয়ে, আজ আসছে ব্রা‌জিল ◈ ইংল্যান্ড সফরে বাড়তে পারে বাংলাদেশের ম্যাচ সংখ্যা! ◈ বাংলাদেশে এল নিনোর প্রভাব: শীতেও বাড়তে পারে গরম, ৬ শতাধিক অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা ◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০১:২৮ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২১, ০১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আরো ১৯ জনের মৃত্যু

সনত চক্রবর্ত্তী: [২] ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে গত ২৪ যন্টায় ১৯ জনের মারা গেছেন। এছাড়া ১১১ এবং উপসর্গ নিয়ে ১৩৩ জন মারা গেছেন বলে হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান।

[৩] বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে পরিচালক বলেন, গত ২২ দিনে যারা মারা গেছেন তারা ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদ ও মাগুরা জেলা থেকে চিকিৎসা নিতে এসেছিল।

[৪] এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ১৭ জুলাই। এ দিনে মারা গেছে ২১ জন। এছাড়াও ২০ ও ২২ জুলাই ১৯ জন করে মৃত্যু হয়েছে।দূরদুরান্ত থেকে যে রোগী গুলো আসে তাদের শারীরিক অবস্থা একেবারের খারাপ নিয়ে আসে। যে কারণে তাদের মধ্যেই মৃত্যুর হার বেশি।

[৫] বর্তমানে ৫১৬ শয্যার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পুরোটাই করোনাভাইরাসের রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে জানান সাইফুর।এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮২ নমূনা পরীক্ষা করে ৯০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার শনোক্তের হার ৩৪.৫৭ শতাংশ বলে ফরিদপুর জেলার সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান।

[৬] তিনি বলেন, এ পর্যন্ত করোনাভাইারাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৭৪ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৮৭ জন। আর জেলায় এ পর্যন্তু মোট মৃত্যু ৩৪১।ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনাভাইরাসের এই দুর্যোগে সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধু আইন প্রয়োগ করে নয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে সকল শ্রেণীর মানুষের সহযোগিতা দরকার।

  • সর্বশেষ