শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ১০:৫৬ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২১, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের সাবেক কূটনীতিকের মেয়েকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের এক সাবেক কূটনীতিকের মেয়েকে রাজধানী ইসলামাবাদে হত্যা করা হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। কয়েকদিন আগেই পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের মেয়েকে ইসলামাবাদ থেকে অপহরণ নিয়ে উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল। যুগান্তর

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি অভিজাত এলাকা থেকে শওকত মুকাদামের মেয়ে নুর মুকাদামের (২৭) মৃতদেহ উদ্ধার করা হয় বলে পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে। শওকত দক্ষিণ কোরিয়া ও কাজাখস্তানে পাকিস্তানি কূটনীতিক হিসেবে কাজ করেছেন।

নুরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নুরের এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

কয়েকদিন আগে পাকিস্তানের নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের মেয়েকে রাজধানী ইসলামাবাদ থেকে অপহরণের পর নির্যাতনের ঘটনায় দেশটিতে নিযুক্ত কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এই নিয়ে শোরগোলের মাঝেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়