শিরোনাম
◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো ◈ ভিসা পেলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত ◈ দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার ◈ পুলিশ বাহিনীতে বড় সংস্কারের ইঙ্গিত, জনবল বৃদ্ধি ও আধুনিকায়নের উদ্যোগ

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০১:২৬ রাত
আপডেট : ২২ জুলাই, ২০২১, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর বাসভবনে দুইটি গরু ও ছয়টি খাসি কোরবানি

বাশার নূরু: [২]ঈদুল আজহা উপলক্ষে কোরবানি দিয়ে এই মাংস গণভবনের কর্মচারীদের মাঝে বিলি করেছেন শেখ হাসিনা। এতিমখানায়ও খাবার পাঠিয়েছেন তিনি।

[৩] মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে টানা তৃতীয়বারের মত গণভবনে গণমানুষ বিচ্ছিন্ন হয়ে ঈদ উদযাপন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বুধবার পবিত্র ঈদুল আজহার দিনটি গণভবনে কাটিয়েছেন তিনি। করোনামুক্ত সময়ে প্রতিবছর দুই ঈদের দিন যেভাবে সাধারণ মানুষের কোলাহলে মিশে যেতেন, শুভেচ্ছা বিনিময় করতেন, করোনা মহামারির কারণে গত দেড় বছর ধরে তা থেকে বঞ্চিত হচ্ছেন প্রধানমন্ত্রী।

[৪] প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, প্রধানমন্ত্রীর গণভবনের স্টাফদের মধ্যে উন্নতমানের খাবার দিয়েছেন। স্টাফদের মাঝে মাংস বিলি করেছেন। তিনি ধর্মীয় রীতি অনুযায়ী কোরবানি দিয়েছেন এবং কোরবানির মাংস বণ্টন করেছেন।’

[৫]তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী গণভবনের স্টাফদের সঙ্গেই ঈদ উদযাপন করছেন। করোনা মহামারির কারণে গণভবনে প্রতিটি ঈদে গণভবনে যে রীতি থাকে সাধারণ মানুষের সঙ্গে তিনি মিশে যান। কারণ দুই ঈদে গণভবনে প্রবেশ করতে কোনো পাস লাগে না, সবার জন্য উন্মুক্ত থাকে। এবার সেই কোলাহল নেই। এটি ওনার জন্য বেদনার বিষয়ও।

[৬] তিনি বলেন, এবার উনি গণভবন থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনেই শুভেচ্ছা বিনিময় করছেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়