শিরোনাম
◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ১১:৩১ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২১, ১১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে ২৭৩৫ কোটি টাকার পশু বিক্রি হয়েছে

নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনলাইন ১৯ দিনে ৩ লাখ ৮৭ হাজার ৫৭৯টি পশু বিক্রি হয়েছে। এর মূল্য ২ হাজার ৭৩৫ কোটি ১১ লাখ ১৫ হাজার ৬৭৮ টাকা।

গেল ২ জুলাই থেকে আজ পর্যন্ত (২০ জুলাই) অনলাইনে পশু বিক্রির হিসাব তুলে ধরে এসব তথ্য জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

অধিদপ্তর জানায়, বর্তমানে কোরবানির পশু কেনাবেচার জন্য অনলাইন প্লাটফর্মের সংখ্যা ১ হাজার ৭৬৮টি। এর মধ্যে সরকারি উদ্যোগে পরিচালিত হচ্ছে ৬০২টি আর বেসরকারি উদ্যোগে ১ হাজার ১৬৬টি। এসব অনলাইন বাজারে গেল ১৯ দিনে ১৮ লাখ ১২ হাজার ২০২টি কোরবানিযোগ্য পশুর তথ্য আপলোড করা হয়েছে। আরটিভি

ঢাকা বিভাগে ৫৮ হাজার ২৪৮টি গরু-মহিষ এবং ৪ হাজার ৭৯৪টি ছাগল-ভেড়া, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ৩৩ হাজার ৪০৬টি গরু-মহিষ এবং ২৫ হাজার ৮০৫টি ছাগল-ভেড়া, রাজশাহী বিভাগে ৩৬ হাজার ৫৫৫টি গরু-মহিষ এবং ২২ হাজার ৩৯৫টি ছাগল-ভেড়া, খুলনা বিভাগে ১৫ হাজার ৩৭৭টি গরু-মহিষ এবং ১০ হাজার ৫৮৪টি ছাগল-ভেড়া, বরিশাল বিভাগে ৩ হাজার ৬৬৬টি গরু-মহিষ এবং ৫৯৫টি ছাগল-ভেড়া, সিলেট বিভাগে ৫ হাজার ১৯৪টি গরু-মহিষ এবং ৯৫১টি ছাগল-ভেড়া, রংপুর বিভাগে ৪১ হাজার ৯৯০টি গরু-মহিষ এবং ২৫ হাজার ৫৯২টি ছাগল-ভেড়া, ময়মনসিংহ বিভাগে ২ হাজার ২৭৪টি গরু-মহিষ এবং ১৫৩টি ছাগল-ভেড়া অনলাইনে বিক্রি হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) দেবাশীষ দাশ জানান, মোট ১৯ দিন অনলাইন পশুর হাট পরিচালিত হয়েছে। আগামীকাল বুধবার ঈদ হওয়ায় আজকের পর থেকে কোরবানির পশুকে কেন্দ্র করে আমাদের অনলাইন কার্যক্রম থাকছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়