শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল ◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৯:০৩ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২১, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবারও জাতীয় ঈদগাহে হচ্ছে না ঈদের নামাজ, বায়তুল মোকাররমে ৫টি ঈদের জামাত

মনিরুল ইসলাম ও মিনহাজুল আবেদীন: [২] জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ হচ্ছে না এবারও। ধর্ম মন্ত্রণালয় উন্মুক্ত স্থানে ঈদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা তুলে নিলেও জাতীয় ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

[৩] সরকারের নির্দেশনা মেনে মসজিদগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার ব্যবস্থা নেয়া হয়েছে। সতর্কতার অংশ হিসেবে মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে আসার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, ঈদের নামাজ শেষে কোলাকুলি ও করমর্দন করা যাবে না।

[৪] ধর্ম মন্ত্রণালয় বলেছিলো, করোনার সংক্রমণ গতি ও ধারা বিবেচনা করে, স্থানীয় কর্তৃপক্ষ চাইলে ঈদগাহ কিংবা খোলা প্রান্তরে ঈদের জামাতের আয়োজন করতে পারে। তাতে অনেকেরই আশা ছিলো এবার কোরবানিতে খুলবে জাতীয় ঈদগাহ ময়দান। কিন্তু তা হয়নি।

[৫] ডিএসসিসি সিইও ফরিদ আহাম্মদ বলেন, করোনার কারণে জনসমাগম এড়াতে এ বছর জাতীয় ঈদগাহে ঈদের জামাতের বাতিল করেছি আমরা। এছাড়া জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আয়োজন করতে দীর্ঘ প্রস্তুতি নিতে হয়, তাই সাময়িক লকডাউন শিথিলের পর এ স্বল্প সময়ে সেই আয়োজন করা সম্ভব নয়। এছাড়া এলাকাভিত্তিক ছোট ছোট জামাতগুলো অনুষ্ঠিত হবে।

[৬] কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া, কিংবা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ ‘গোর এ শহীদ’-এ ও হচ্ছে না ঈদের নামাজ। তবে জামাত অনুষ্ঠিত হবে রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

[৭] জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ৫টি ঈদের জামাত হবে। সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং পৌণে এগারোটায় এ ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

[৮] পুরান ঢাকার চকবাজার শাহী মসজিদে হবে দুটি জামাত। একটি করে জামাত হবে বড় কাটরা মাদ্রাসা মসজিদ ও লালবাগ শাহী মসজিদে। নবাবগঞ্জ বড় মসজিদ আর ছাপড়া মসজিদে ঈদের জামাত হবে তিনটি, আজিমপুর কবরস্থান মসজিদে চারটি।

[৯] গুলশান সেন্ট্রাল মসজিদের সকাল ৬টা, সাড়ে ৭টা, এবং নয়টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

[১০] মহামারি কালীন সতর্কতা হিসেবে শিশু, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিতদের ঈদের জামাতে অংশ না নেয়ার আহ্বান জানিয়েছে সরকার। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়