শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৬:১০ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার তৃতীয় ঢেউকে গ্রাহ্যই করছে না ভারতীয় জনগণ

রাকিবুল আবির: [২] করোনার তৃতীয় ঢেউ নিয়ে বেশ চিন্তিত দেশটির চিকিৎসকরা। বারবার সতর্ক করছেন জনগণদের। চিকিৎসকরা জানিয়েছে, আসন্ন আগস্টের শেষ দিকে করোনার তৃতীয় ঢেউয়ের প্রকোপ শুরু হতে পারে। তবে এসবের বিন্দুমাত্র পরোয়া করছে না দেশটির জনগণ। আনন্দবাজার

[৩] বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে। মৃত্যু ও সংক্রমণ কমিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। তবে দেশটির জনগণদের মধ্যে নেই কোনো সচেতনতা। রেস্টুরেন্টে খাবার খাওয়া থেকে শুরু করে বিদেশে বেড়াতে যাওয়া পর্যন্ত কোনো কিছুই থেমে নেই। কেউই মানছে না সামাজিক দুরত্ব, পড়ছে না মাস্ক। করোনাকে ভ্রুক্ষেপই করছে না অনেকে। দেশটির জনগণদের প্রাণোচ্ছল হাসি-ঠাট্টা দেখে বোঝার উপায় নেই যে দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্কে রয়েছে চিকিৎসকরা।

[৪] চিকিৎসকরা বিভিন্ন গবেষণার মাধ্যমে জানান, ভারতে এ বছরের আগস্টের শেষ দিকে করোনার তৃতীয় ঢেউ প্রভাব বিস্তার করতে পারে। আর সে অনুযায়ী বিভিন্ন প্রস্তুতিও নিচ্ছে সরকার। করোনার সংক্রমণ খানিকটা কমলেও চিকিৎসকরা বারবার সতর্ক করছেন, যেন সামাজিক দুরুত্ব এবং কোভিডবিধি মেনে চলা হয়।

[৫] চিকিৎসকদের এমন পরামর্শ গ্রাহ্যই করছে না দেশটির জনগণ। তৃতীয় ঢেউ সম্পর্কে জিজ্ঞেস করলে অনেকেই উত্তর দিচ্ছে,তৃতীয় ঢেউ যখন আসবে দেখা যাবে। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়