শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৩:৪২ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৩:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু

আজিজল ইসলাম: [২] গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ১১জন।এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৮জনের এবং করোনা উপসর্গ ৩ জনের মৃত্যু হয়েছে। যশোরের সিভিল সার্জন ডাঃ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] তিনি বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে আজ যশোরে ৬৩০ নমুনা পরীক্ষায় ১৬৫ জনের নমুনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১১ জন।এদিকে, আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৩৯৫ নমুনা পরীক্ষা করে ১২০ জনের শরিরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া খুলনা মেডিকেলে ৩ টি নমুনায় ১ জনের ,জিন এক্সপার্ট পরীক্ষায় ১৯ টি নমুনায় ৬ জনের এবং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২১২ জনের মধ্যে ৫৩ জনের শরীরে পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। আজ শনাক্তের হার ২৬।

[৪] করোনা আক্রান্তদের মধ্যে যশোর সদর উপজেলায় ১১৯ জন, অভয়নগরে ২ জন, বাঘারপাড়ায় ৫ জন, শার্শায় ৫ জন, ঝিকরগাছায় ১৪ জন,চৌগাছায় ৩ জন,মনিরামপুরে ১৫ জন এবং কেশবপুরে ২ জন রয়েছেন।এপর্যন্ত জেলায় ১৭৩৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৮৮ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়