শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০২:৩৪ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় করোনায় আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ২৪৬

জিএম মিজান :[২] বগুড়ায় গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে ১৪জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত দুইজন হলো সদরের নাজিম উদ্দিন (৬৫) শিবগঞ্জের রুপালী (৪০)।

[৩] বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে।সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৯৩৩ নমুনায় নতুন করে ২৪৬ জন করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরে ১৫০, শাজাহানপুরে ৩৩, শেরপুরে ১৬, কাহালুতে ১৪, শিবগঞ্জে ৮, গাবতলীতে ৮, ধুনটের ৫, আদমদীঘিতে ৫, সোনাতলায় ৩, সারিয়াকান্দিতে ও দুপচাঁচিয়ায় ২জন করে নতুন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২৬ দশমিক ৩৬ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছে ২২৩জন।

[৪] ৯৩৩টি নমুনায় পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ঢাকায় পাঠানো ৪১৫ নমুনায় ৮২জনের, বগুড়া শজিমেকের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৯৮ জন করোনা শনাক্ত হয়েছে। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ২২টি নমুনায় ১০ জন এবং ১৫৯টি অ্যান্টিজেন পরীক্ষায় আরও ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৫] টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৫নমুনায় ১৯ জন করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় ১৭ হাজার ৪৯২ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৪ হাজার ৮৩২জন এবং ৫১৬জনের মৃত্যু হয়েছে। ২ হাজার ১৪৪জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়