শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০১:০৬ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদুল আযহা উদ্‌যাপিত

ফরিদ আহমেদ: [২] সাতক্ষীরায় ৭টি স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছর কয়েক জায়গায় ঈদ উদযাপিত হয় সাতক্ষীরায়।সদর উপজেলার ভাড়ুখালী বাজারে সকাল ৮টায় জামায়াত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মো: মাহবুবুর রহমান।

[৩] তিনি জানান,সৌদি আরবে আজ ঈদ উদযাপিত হচ্ছে। বিশ্বের সকল মুসলমাদের সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করা উচিত।আমরাও সেটা করছি।এছাড়া সদর উপজেলার বাউখোলা,তালার ইসলামকাটি ও শ্যামনগরের কাশিমারীসহ ৭ জায়গায় ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

[৪] নামাজের পরে সামর্থ্য অনুযায়ী কোরবানি দেন তারা। তবে তাদের অনেকের মধ্যে স্বাস্থ্যবিধি লক্ষ্য করা যায়নি এবং ঈদের নামাজ শেষে কোলাকুলি করতে দেখা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়