শিরোনাম
◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ১০:৪৬ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২১, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুসলিম উম্মাহকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সৌদি বাদশা

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ এক শুভেচ্ছা বার্তায় বলেন, আমি ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের প্রতিটি মুসলিমকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে করোনা মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ কামনা করছি। সৌদি গেজেট

[৩] সালমান শুভেচ্ছা বার্তায় বলেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন পবিত্র ঈদুল আজহার মাধ্যমে সারাবিশ্বে ইসলামি জাতীয়তাবাদকে সুরক্ষা ও স্থিতিশীলতার সাঙ্গে পুনরুদ্ধার করে দেন। আল আরাবিয়া

[৪] তিনি আরো বলেন, করোনা মহামারির কারণে আমরা পরিপূর্ণভাবে হজের ব্যবস্থা করতে পারেনি। তবে এবারের হজের কার্যক্রম যারা পরিচালনা করছেন এবং যারা হজ পালন করছেন তারা সবাই যেন নিরাপদে ও সুস্থভাবে বাড়ি ফিরতে পারেন আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি।

[৫] করোনা মহামারির কারণে এবার হজে অংশগ্রহণ করেছেন মাত্র ৬০ হাজার মানুষ। তাদের প্রত্যেকের বয়স ১৮-৬৫ এর মধ্যে। করোনা মহামারির আগে ২০১৯ সালের হজে অংশগ্রহণ করেছিলো ২৫ লাখেরও বেশি মানুষ। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়