শিরোনাম
◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৭:৪২ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ১১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাবতলী হাটের ইজারাদারকে ১০ লাখ টাকা জরিমানা করলেন: মেয়র আতিক

সুজিৎ নন্দী: [২] সোমবার (১৯ জুলাই) হাটের সার্বিক চিত্র পরিদর্শন করতে যান ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। হাট ব্যবস্থাপনায় অনিয়ম পাওয়ায় মেয়রের উপস্থিতিতে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট এই জরিমানা করেন।

[৩] মেয়র বলেন, বিদ্যমান করোনা পরিস্থিতি বিবেচনায় প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটির আওতাভুক্ত পশুর হাটগুলোতে এবার রেপিড এন্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি হাটেই পর্যাপ্ত সংখ্যক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীও সরবরাহ করা হয়েছে।

[৪] তিনি আরও বলেন, নিজের পরিবারসহ শহর ও দেশকে সুরক্ষিত রাখার জন্য করোনা বিস্তার রোধে আমাদের সকলকেই সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে। পশুর হাটগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, ক্রেতা এবং বিক্রেতা উভয়কে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সঠিকভাবে ব্যবহার করতে হবে।

[৬] ডিএনসিসি সম্পত্তি বিভাগ জানান, স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় হাট কর্তৃপক্ষকে এই জরিমানা করা হয়। পাশাপাশি এক ঘণ্টা হাসিল কার্যক্রম বন্ধ রাখা হয়। এর আগে, কোরবানির পশুর হাটে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বাজার সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন মেয়র।

[৭] তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে কেনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এটি একটি প্রশ্ন। সবাইকে অনুরোধ করবো স্বাস্থ্যবিধি মেনে যেনো হাট পরিচালনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়