শিরোনাম
◈ এআই ক্যামেরার ভয়ে ফাঁকা রাস্তাতেও ট্রাফিক আইন মানছেন চালকেরা ◈ না‌হিদ রানা এপ্রিল মা‌সের আইসিসির সেরা ক্রিকেটার নির্বা‌চিত ◈ অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপ ফুটব‌লে নিউজিল্যান্ড দল  ◈ বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচনের তাৎপর্য ◈ দেশের ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার ◈ ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়েছে ৬ লাখের বেশি ভোটার ◈ চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ, বিস্কুটে উচ্চমাত্রার লবণ: বছরে মারা যাচ্ছে ২৪,০০০ মানুষ ◈ পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ, নতুন নির্দেশনা জারি করলো বিজেপি

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গীতাঞ্জলির আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেলেন উত্তরা জনপদের প্রায় দুইশতাধিক সংস্কৃতিকর্মী

রাহুল রাজ : ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি কর্তৃক আয়োজিত করোনা মহামারিতে কষ্টে থাকা ঢাকা মহানগরের উত্তর সিটি কর্পোরেশনে অবস্থিত শিল্পী ও সংস্কৃতি কর্মীদের মাঝে ভালোবাসার উপহার সামগ্রী ও আর্থিক প্রণোদনা প্রদানের ২৯ তম পর্ব রোববার শেষ হয়েছে। ২০২০ সালের মার্চ থেকে এইকার্যক্রম ধারাবাহিক ভাবে চলে আসছে।

উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রধানমন্ত্রীর উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি উপস্থিত থেকে সংস্কৃতি কর্মীদের হাতে এসব উপহার তুলে দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহম্মেদ, উত্তরা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর, আফসার উদ্দিন খান, উত্তরা পূর্ব থানা আওয়ামী এর সাধারণ সম্পাদক মতিউল হক, উত্তরা ১নং ওয়ার্ড আওয়ামী এর সভাপতি সালাউদ্দিন আহম্মেদ ও বিশিষ্ট সমাজকর্মী হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গীতাঞ্জলির প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুব আমিন মিঠু। অনুষ্ঠানের ঢাকা মহানগর উত্তর জনপদে বসবাসরত শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে অবলম্বন করে যে সকল শিল্পী ও সংস্কৃতিকর্মী জীবন ও জীবিকা নিবার্হ করেন তাদের নিয়ে বৃহৎ সংগঠন উত্তরা আর্টিস্ট এসোসিয়েশন এর উপদেষ্টা হিসেবে ঢাকা ১৮ আসনের এমপি আলহাজ্ব হাবিব হাসান সর্বদা পাশে থাকবার প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়