শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০১:২৬ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরের রাজৈরে ট্রাক চাপায় নিহত ১, আহত ১

আকাশ আহম্মেদ: [২] উপজেলায় গরু বোঝাই ট্রাকের চাপায় ফিরোজ আলম (৫৮) নামে একজন নিহত হয়েছে। এসময় বশির আহম্মেদ (২৭) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। রোববার রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বাসষ্ট্যান্ড গোল চত্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাদবখালী গ্রামের মৃত: আলী আজম খানের ছেলে।

[৩] পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দাড়িয়ে থাকা বরগুনাগামী মেঘনা ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসকে বরিশালগামী গরু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ফিরোজ নিহত হয়। এবং উপজেলার টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজার শ্রমিক বশির গুরুতর আহত হয়।

[৪] এসময় তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৫] মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আব্দুল্লাহ আল-মামুন জানান, ট্রাকটি ঢাকা থেকে এসেছে। নিয়ন্ত্রন হারিয়ে চাপা দেওয়ায় একজনের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকসহ চলককে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়