শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ১১:৩৩ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড ভয়ে অস্ট্রেলিয়ার অ্যাথলেটদের প্রশিক্ষণ ক্যাম্পে লকডাউন

স্পোর্টস ডেস্ক : [২] টোকিও অলিম্পিক গেমসে যোগদানের জন্য শনিবার (১৭ জুলাই) থেকে কোয়ারেন্টিনে থাকা অস্ট্রেলিয়ার অ্যাথলেটদের ক্যাম্পটি লকডাউন করে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

[৩] রয়টার্স জানিয়েছে, কেয়ার্নস শহরে ক্যাম্পটিতে থাকা অনেকেই মেলবোর্ন ভ্রমণ করেছে। তবে করোনা টেস্ট করে কারও শরীরে উপসর্গ পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির অলিম্পিক কমিটি। তবে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এই ভয়ে প্রশিক্ষণ ক্যাম্পটি লকডাউন করা হয়েছে।

[৪] অস্ট্রেলিয়ার অলিম্পিক কমিটির মেডিকেল অফিসার ডেভিড হিউজেস জানান, প্রত্যেক অ্যাথলেটকে নিজ নিজ রুমে অবস্থান করতে বলা হয়েছে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলারও নির্দেশনা দেয়া হয়েছে। মানুষ চলাচলের সঙ্গেই যেহেতু করোনা সংক্রমণ জড়িত। তাই এমন সিদ্ধান্ত । - রয়টার্স/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়