শিরোনাম
◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৯:৫৪ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলার তজুমদ্দিনে দুই ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

চপল রায়: [২] ভোলার তজুমদ্দিনে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন চাঁদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম সহিদুল্যাহ কিরণ ও শম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাসেল। রোববার পৃথক অনুষ্ঠানে দুই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্যদের নিয়ে বিদায়ী চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা দায়িত্ব বুঝিয়ে দেন।

[৩] চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সহিদুল্যাহ কিরণ বলেন, আমার পিতা মরহুম আঃ রব চেয়ারম্যানের স্মৃতি ধারণ করে জনগণের সেবা করতে চাই। অন্যদিকে শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল জানান তিনি শম্ভুপুর ইউনিয়ন পরিষদকে জনসেবার আদর্শ কার্যালয়ে রুপান্তর করবেন।

[৪] উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন থানার অফিসার ইন চার্জ এস এম জিয়াউল হক, বিদায়ী চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, আওয়ামী লীগ নেতা জহিরুল হক মাস্টার, প্রভাষক জাকির তালুকদার, প্রভাষক সায়িদুজ্জামান, এডভোকেট গাজী শাহাবুদ্দিন, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক হাসেম মহাজন, কোহিনূর বেগম শিলা, চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল করিম, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি চপল রায় প্রমুখ।

[৫] চাঁদপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন চারবারের নির্বাচিত সদস্য মোঃ তৈয়ব হোসেন মাস্টার। শম্ভুপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন শম্ভুপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেজবাহ উদ্দিন সম্রাট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়