শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ১২:০৭ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ১২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে এতিম শিশুদের ঈদের আনন্দকে রঙ্গীন করতে গরু দিলেন ডিসি

জহিরুল ইসলাম শিবলু: [২] এতিম শিশুদের জন্য কোরবানির গরু দিলেন লক্ষ্মীপুরের ডিসি। জেলার সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের ঈদ উপহার হিসেবে একটি কোরবানির পশু দেন তিনি।

[৩] লক্ষ্মীপুর সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবারে আশ্রিতদের ঈদের আনন্দকে আরও আনন্দদায়ক করতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক এর ব্যাক্তিগত তহবিল থেকে গরুটি ঈদ উপহার দেয়া হয়।

[৪] রবিবার বিকেলে লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবারের তত্বাবাধায়ক মাহবুবুর রহমানের কাছে নিজ হাতে উপহার হিসেবে গরুটি তুলে দেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

[৫] এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক নূর এ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রশিদ, এন সিডি রাসেল ইকবাল।

[৬] জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, ঈদের আনন্দ থেকে যেন কেউ বঞ্চিত না হয়। বিশেষ করে দুস্থ শিশু-কিশোর ও সরকারি আশ্রয় কেন্দ্রে থাকা শিশুরা। এসব শিশু-কিশোর-কিশোরী সরকারি শিশু পরিবারে থাকে। এরা যাতে অন্য সবার মতো ঈদ উদযাপন করতে পারে এবং ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেজন্য আমার এই উদ্যোগ। জেলার সরকারি শিশু পরিবারে ১টি গরু দেয়া হয়েছে। শিশুদের খুশি রাখতে এটা আমার ক্ষুদ্র প্রচেষ্টা।

  • সর্বশেষ