শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৮:৪০ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্যার ভয়াবহ রূপ দেখে ব্যথিত হলেন মেরকেল

সাকিবুল আলম:[২] গত সপ্তাহে সংঘটিত বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো রোববার দিন সরেজমিনে পর্যবেক্ষণ করে জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল এ বিস্ময় প্রকাশ করেন। জার্মানি ও বেলজিয়ামে বন্যার কারণে এখনো পর্যন্ত কমপক্ষে ১৮৩ জন মারা গেছে। তার মধ্যে জার্মানির নাগরিক ১৫৬ জন। বিবিসি

[৩] জার্মানির আরওয়েইলার জেলার স্কাল্ড এলাকার বন্যা কবলিত গ্রামগুলো পরিদর্শন করেন মেরকেল। তিনি এসময় গ্রামবাসী ও জরুরি সেবাকর্মীদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে তিনি অবকাঠামো পুর্নগঠনের জন্য প্রাথমিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

[৪] মেরকেল এসময় বলেন, এটি খুবই বেদনাদায়ক। যে বিপর্যয় ও ধংসযজ্ঞ সংঘটিত হয়েছে,তা ভাষায় প্রকাশ করার মতো শক্তি আমার নেই।

[৫] ইউরোপীয় নেতারা এ বন্যার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। এ বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে সুইজারল্যান্ড,লুক্সেমবার্গ এবং নেদারল্যঠহুর রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ভারি বৃষ্টিপাত ঘটছে। শিল্প যুগের পর থেকে পৃথিবীর তাপমাত্রা ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি বৃদ্ধি পেয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়