শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৬:০৮ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনা মানসিক হাসপাতালে ২২ জনের করোনা শনাক্ত

শাহীন খন্দকার: [২] রোববার হাসপাতালের ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডা. মাসুদ রানা সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলতি মাসের শুরুর দিকে ভর্তি বেশ কয়েকজন রোগীর করোনা উপসর্গ দেখা দেয়। প্রথমে তাদের হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছিল।

[৩] তিনি বলেন, পরবর্তীতে রোগীদের নিরাপত্তার স্বার্থে হাসপাতালের ব্যবস্থাপনায় করোনায় আক্রান্ত ১২ জনকে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া কোভিড-১৯ নেগেটিভ সনদ না থাকলে নতুন কোনো রোগীকে ভর্তি না করানোর সিদ্ধান্ত নেয়া হয়।

[৪] ভর্তিকৃত রোগীর উপসর্গ দেখা দেওয়া মাত্র ১৩ জুলাই নমুনা পরীক্ষা করতে দেওয়া হলে ১২ জনের কোভিড-১৯ পজিটিভ আসে। রোগীর পাশাপাশি হাসপাতালের ৩ জন চিকিৎসক ও সাত জন নার্সও করোনায় আক্রান্ত হয়েছেন। তারাও হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন, বলে জানান তিনি। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়