শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৯:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আরও ২২৫ জনের মৃত্যু, শনাক্ত ১১,৫৭৮, শনাক্তের হার ২৯.০৯ শতাংশ

শিমুল মাহমুদ: [২] দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৭৮ জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ০৯ শতাংশ।

[৩] সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জন। মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৮৯৪ জনের। করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৩২ হাজার ৮ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৪৫ জন।

[৪] গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৫৪ জনের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৪০ জন। বাকিরা অন্যান্য বিভাগের।

[৫] ঢাকা বিভাগেই ৪ হাজার ৮৫৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দিনের মোট শনাক্তের ৪১ শতাংশের বেশি। চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬৩ জন রোগী। বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে ১৯ কোটি ছাড়িয়েছে। আর ৪০ লাখ ৮৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এ মহামারীতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়