শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৫:০৪ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের চাপে জোট ছেড়েছে জমিয়তে উলামায়ে ইসলাম: মির্জা ফখরুল

শিমুল মাহমুদ: [২] ২০ দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম একাংশের জোটত্যাগের প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা তো হচ্ছে রাজনীতি। রাজনীতি ভাঙাগড়ার খেলা। কখনো একুল ভাঙে, ওকূল গড়ে- এরকম চলে। মূল বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে, তারা চলে যাবেন, সরকারের চাপে, মামলা মোকাদ্দমা, প্রচণ্ডরকমের চাপ, তারপর অনেকের চাকরি চলে যাবে। বেশিরভাগই তারা মাদরাসায় চাকরি করেন। তারা তো যেতেই পারেন।

[৩] তিনি বলেন, ‘তারা রাজনীতিতে টিকতে পারছেন না। যেতেই পারেন। কিন্তু যাওয়ার সময় সত্য কথাগুলো বলে যাওয়াই ভালো। অযথা অন্যদের দোষারোপ করে তারা একটা নজির সৃষ্টি করতে চান, এটা ঠিক না।

[৪] বিএনপির সঙ্গে জমিয়ত একাংশের কখনওই কোনও সমস্যা হয়নি বলেও দাবি করে বিএনপির মহাসচিব বলেন, শরিক যে কোনও দল তার নিজস্ব রাজনীতি করবে, নিজেদের কথা বলবে, সেখানে আরেকটি রাজনৈতিক দলের মত চাপানোর কোনও ব্যাপার নেই। প্রশ্নও উঠতে পারে না। সেখানে তারা যে কথাগুলো বলেছেন, একটাও সত্য নয়, একেবারেই সত্য নয়।

[৫] মির্জা ফখরুল বলেন, ‘আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলীয় ঘোষণাপত্র অনুযায়ী রাজনীতি করছি। ২০ দলীয় জোটও সেভাবেই রাজনীতি করছে। পারস্পরিক আস্থা আমাদের চমৎকার আছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়