শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০২:৫০ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিবের আঘাতে, ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৮০

নিজস্ব প্রতিবেদক : [২] টস হেরে বোলিংয়ে নেমে সাফল্য পেতে সময় নিল না বাংলাদেশ। তাসকিন প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দিলেন। ডানহাতি পেসারের বল কাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন একাদশে জায়গা পাওয়া তিনেশে কামুনহুকম্বে। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করছিলেন তাসকিন। তিন স্লিপ নিয়ে উইকেটের পেছনে আক্রমণাত্মক ফিল্ডিং সাজান। তাতেই মিলেছে সাফল্য। ষষ্ঠ ওভারে মিরাজের বাঁকে নির্বাক হয়ে নিজের ১৩ রানে সরাসরি বোন্ড হয় মুরামা। ১৫ তম ওভারে সাকিব দলের পক্ষে তৃতীয় আঘাত আনেন। চাকাভাকে ২৬ রানে ফিরিয়ে দেন এই বাঁহাতি।

[৩]হারারেতে দ্বিতীয় ওয়ানডেতেও আগে বোলিং করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হবে। প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।

[৪]ডান হাতের কব্জির চোটে প্রথম ওয়ানডেতে ব্যাটিং করলেও ফিল্ডিং করতে পারেননি লিটন। ম্যাচ শেষে জানিয়েছিলেন, চোট গুরুতর নয়। আজ দ্বিতীয় ওয়ানডেতে তাকে নিয়েই নামছে বাংলাদেশ। বাংলাদেশের একাদশেও কোনো পরিবর্তন আসেনি।

[৫]বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

[৬]জিম্বাবুয়ের দুই পরিবর্তন
দুটি পরিবর্তনে দ্বিতীয় ওয়ানডের একাদশ সাজিয়েছে জিম্বাবুয়ে। দলে ফিরেছেন সিকান্দার রাজা ও তিনেশে কামুনহুকম্বে। বাদ পড়েছেন রায়ান বার্ল ও টিমিসেন মারুমা।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ওয়েসলি মাধেভেরে, তিনেশে কামুনহুকম্বে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড নাগারাবা।
স্কোর: জিম্বাবুয়ে ১৫ ওভার শেষে ৮০/৩
টেইলর ৩২ ও মায়ারর্স ১ রানে অপরাজিত

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়