শিরোনাম
◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০২:২২ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় করোনায় ১৯জনের মৃত্যু, শনাক্ত ১৯৫

জিএম মিজান: [২] বগুড়ায় গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭জন ও উপসর্গ নিয়ে দুই হাসপাতালে মৃত্যু হয়েছে ১২জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত ৭জন হলো কাহালুর ফাতেমা (৫৫), সদরের ইজাজুল (৬৮), আনোয়ার (৬৮), রাজিয়া (৬০), সাহেরা (৪০), লতিফপুর এলাকার আজিজুল (৮২), সারিয়াকান্দির নূর জাহান (৬১)।

[৩] বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৬১৫টি নমুনায় ১৯৫জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১ দশমিক ৭০ শতাংশ। এদের মধ্যে সদরের ১৩০, শাজাহানপুরে ১৯, শেরপুরে ১৮, কাহালুতে ৬, নন্দীগ্রামে ৪, সোনাতলায় ৩, শিবগঞ্জে ৩, দুপচাঁচিয়ায় ৩, ধুনটে ৩, গাবতলীতে ৩, সারিয়াকান্দিতে ২ এবং আদমদীঘিতে একজন। একই সময়ে সুস্থ হয়েছে আরও ১২৬জন।

[৪] বগুড়া শহীদ জিয়াউর রহমন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ১০৭জন, জিন এক্সপার্ট মেশিনে ১৭ নমুনায় ১৩ এবং এন্টিজেন পরীক্ষায় ২৮০ নমুনায় ৫৯জন করোনায় শনাক্ত হয়েছে। টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৬নমুনায় ১৬জন করোনা শনাক্ত হয়েছে।

[৫] ডাঃ তুহিন জানান, এনিয়ে জেলায় মোট ১৭ হাজার ৭৭জন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছে ১৪ হাজার ৪৩৯জন এবং ৫০৬জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২ হাজার ১৩১জন চিকিৎসাধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়