শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০২:৪৬ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

রাহুল রাজ: [২] জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৭ জয়ের পরিসংখ্যানেই বোঝা যায় বাংলাদেশ এই সিরিজে প্রতিপক্ষের তুলনায় কতোটা শক্তিশালী। বোলিং ব্যাটিং বা ফিল্ডিং কোনো বিভাগেই টিম টাইগার্সকে আটকাতে পারছে না টেইলর বাহিনী।

[৩] ২০২২ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের দরকার ১০০ পয়েন্ট। এখন পর্যন্ত তামিমদের ঝুলিতে আছে ৬০ পয়েন্ট। জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ চাইবে আরো ২০ পয়েন্ট নিজেদের করে নিতে।

[৪] তাই এবারের সিরিজ জিততে মরিয়া বাংলার দামাল ছেলেরা। দুপুর দেড়টায় দ্বিতীয় ম্যাচে টাইগার শিবিরে দুটো পরিবর্তন আসতে পারে। মিঠুনের বা সৌকতের স্থানে উইকেট রক্ষক নূরুল ইসলাম সোহান ও শরিফুল ইসলামের পরিবর্তে মোস্তাফিজকে খেলানো হতে পারে। এদিন টস জিতলে ব্যাটিং করতে চাইবে প্রতি দল। দ্বিতীয় ইনিংসে পিচ কিছুটা স্লো হয়ে যেতে পারে।

[৫] বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার প্রথম ম্যাচ দিয়ে রেকর্ড ১৩৫টি একদিনের ম্যাচ আয়োজনের নতুন মাইলফলকে পৌঁছে গেছে হারারে স্পোর্টস ক্লাব। যেখানে হারারের দ্বিতীয় উইকেটে গড় রান ২৬০। লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের সংখ্যা ৫২টি। জিম্বাবুয়ের মাঠে এ পর্যন্ত দু’দল খেলেছে ২৮টি ম্যাচ। সেখানে জিম্বাবুয়ের জয় ১৫, বাংলাদেশের জয় ১৪ ম্যাচে। আজ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ৫০তম জয় চেয়েছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গ।

  • সর্বশেষ