শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ১২:৩৫ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ১২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইমস স্কয়ারের আইকনিক বিলবোর্ডে দেখা যাবে বঙ্গবন্ধুর জীবনী

অনলাইন ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও কর্ম দেখা যাবে নিউ ইয়র্কের আইকনিক বিলবোর্ডে। জাতীয় শোক দিবসে (১৫ আগস্ট) মোট তিন ঘণ্টা দেখানো হবে বঙ্গবন্ধুর কর্মময় জীবন, আত্মত্যাগ ও আন্দোলন সংগ্রামের নানা দিক। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে বঙ্গবন্ধুকে ভিন্নভাবে তুলে ধরার এই উদ্যোগ নিয়েছে নিউ ইয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশন।

জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে এনওয়াই ড্রিমস প্রোডাকশনের সিইও ফাহিম ফিরোজ এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ সরকারের উদ্যোগে দেশে বিদেশে নানা কর্মসূচি চলছে। তারই অংশ হিসেবে প্রথমবারের মতো টাইমস স্কয়ারের প্রধান বিলবোর্ড অর্থাৎ যেখানে ইংরেজি বর্ষবরণের বলড্রপ অনুষ্ঠিত হয়, সেখানে জাতির পিতার অনবদ্য জীবনকর্ম তুলে ধরার ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, ১৫ আগস্ট রাত ১২টা থেকে শুরু করে পরেরদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রতি ২ মিনিটে ১৫ সেকেন্ড করে পুরো বিলবোর্ডজুড়ে এই প্রদর্শনী চলবে। যার দৈর্ঘ্য হবে ৭২০ বারে মোট তিনঘণ্টা। প্রদর্শনীতে প্রাধান্য পাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশবিশেষ, স্মরণীয় কিছু ছবি, কর্মময় জীবন ও আন্দোলন সংগ্রামের নানা দিক।

ফাহিম ফিরোজ ১৫ আগস্ট প্রবাসী বাংলাদেশিদেরকে সপরিবারে টাইমস স্কয়ারে গিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করেন। তিনি বলেন, ‘আসুন সবাই একসঙ্গে ঐতিহাসিক মুহুর্তটির সঙ্গী হই।’

অফিসিয়াল হিসাব অনুযায়ী আগস্ট মাসে প্রতিদিন গড়ে ৪ লাখেরও বেশি মানুষ এই টাইমস স্কয়ার যান। তাতে থাকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ। একই সঙ্গে আন্তর্জাতিক মিডিয়াও এই বিষয়টি তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন ফাহিম ফিরোজ ।

এ বিষয়ে বিলবোর্ড কর্তৃপক্ষের সঙ্গে সবকিছু চূড়ান্ত করা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে কি ধরণের গ্রাফিক্সের প্রদর্শনী করা হবে তা জমা দিয়ে অনুমোদন নেওয়া হয়েছে।

ইত্তেফাক

  • সর্বশেষ