শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৮:৪৭ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৯:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারে জান্তার নির্যাতনে এ পর্যন্ত নিহত হয়েছে ৭৫ শিশু, আটক ১ হাজার

সাখাওয়াত হোসেন: [২] স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের শিশু অধিকার কমিটি এ তথ্য জানিয়েছে। সামরিক সরকারের বেপরোয়া আচরণ ও গুলিতে এ সকল শিশু মারা গেছে বলে উল্লেখ করেছে এ কমিটি। এ বছরের ফেব্রুয়ারি থেকে পরবর্তী পাঁচ মাস পর্যন্ত দেশটিতে জান্তা সরকারের নির্যাতনে মৃত্যু ও গ্রেপ্তারের এ পরিসংখ্যান তুলে ধরেছেন তারা।  আল জাজিরা

[৩] শিশু অধিকার কমিটির প্রধান মিক্কো ওতানি এক বিবৃতিতে জানিয়েছেন, সামরিক অভ্যুত্থানের কারণে দেশটির শিশুরা প্রায় অবরুদ্ধ হয়ে আছে। এছাড়া জান্তা বাহিনীর নির্যাতনে শিশুরা জীবন হারানোর ঝুঁকিতেও রয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রতিদিন সেখানে শিশুদেরকে বিধিবহির্ভূতভাবে গ্রেপ্তার করা হচ্ছে।

[৪] বিশেষজ্ঞরা শিশুদের ওপর এমন নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানিয়েছেন। তারা বলেন, কোনো কোনো শিশুকে নিজ বাসায় হত্যা করা হয়েছে। দেশটির মান্দালয় শহরে ছয় বছরের এক শিশুকে সামরিক সরকারের পুলিশ পাকস্থলি বরাবর গুলি করে হত্যা করেছে। সম্পাদনা : রাশিদ, মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়