শিরোনাম
◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত থেকে বোমা তৈরির রাসায়নিক বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা ছিল জেএমবি’র ‘লিঙ্কম্যান’ লালু সেনের

মাছুম বিল্লাহ: [২] আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র ভারতের ‘লিঙ্কম্যান’ লালু সেন ওরফে রাহুল কুমার জেএমবিকে টাকা, জাল কাগজপত্র দিয়ে সাহায্য করতো। বাংলাদেশের জেএমবির চাহিদা অনুযায়ী তিনি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বোমা তৈরির মশলা বা রাসায়নিক পণ্য পাঠানোর পরিকল্পনা করছিল। কিন্তু বুধবার পশ্চিমবঙ্গের বারাসত থেকে লালু সেনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ।

[৩] পুলিশের বরাতে পত্রিকাটি জানায়, বোমার জন্য মশলা-রাসায়নিক কিনে বাংলাদেশে পাঠানোর জন্য লালু সেন কলকাতার বড়বাজারসহ বিভিন্ন জায়গায় ওই রাসায়নিকের খোঁজ করছিল। এসটিএফের সদস্যরা লালুকে জিজ্ঞাসাবাদের পর দিল্লির ফরিদাবাদে তার অফিসে শুক্রবার তল্লাশি চালান গোয়েন্দারা। জানার চেষ্টা করেন, ওই অফিসে ঠিক কী ধরনের কাজকর্ম চলত বা সেখান থেকে কাদের সাহায্য করা হত। লালুর বিশাখাপত্তনমের অফিসেও এ দিন হানা দেয় পুলিশ।

[৪] আনন্দবাজার জানায়, গত রোববার কলকাতার হরিদেবপুর থেকে জেএমবির ‘কলকাতা মডিউলের’ তিন সদস্য নাজিউর রহমান পাভেল, মেকাইল খান ওরফে শেখ সাব্বির এবং রবিউল ইসলামকে গ্রেফতার করে এসটিএফ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই তিন জনের লিঙ্কম্যান হিসেবে কাজ করত লালু। জঙ্গিদের আর্থিক সহযোগিতা-সহ ‘লজিস্টিক সাপোর্ট’ দিত সে। নানা ধরনের ভুয়ো নথিপত্র বানাতেও লালু তাদের সাহায্য করেছিল।

  • সর্বশেষ