শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রে গত ২৪ ঘণ্টায় ক‌রোনা ও উপস‌র্গে মারা গে‌ছে ১৪ জন

র‌হিদুল খান : [২] এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৯ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] গতদিনের চেয়ে মৃত্যুর সংখ্যা বেশি হলেও শনাক্তের হার বেশ কম। আগের দিন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছিল পাঁচজন এবং আক্রান্তের হার ছিল ২৬ দশমিক ৮৮। আজ আক্রান্তের হার ২২ দশমিক ৫ ।

[৪] হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১৪৭ জন এবং ইয়েলো জোনে ৫৪ ।

[৫] শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৪৮০ নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়