শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৬:০৩ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৬:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাদাম বিক্রেতাকে নিয়ে প্রতিমন্ত্রীর স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

আব্দুল্লাহ মামুন: [২] সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাদাম বিক্রেতা একটি ছেলের ছবি পোস্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রীর সেই পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে।

[৩] শুক্রবার (১৬ জুলাই) ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মধ্যরাতে পথে এক বাদাম বিক্রেতা ছেলেকে দেখতে পান। ছেলেটির ছবি তুলে পোস্ট দিয়ে লিখেন, ‘রাত বারোটায় ওর বাদাম বিক্রি করার কথা ছিলো না। আমাদের এখনও অনেক কাজ বাকি। ’

[৪] মধ্যরাতে ওই পোস্ট দেওয়ার পর এখনো পর্যন্ত ১৫ হাজার লাইক পড়েছে সেখানে। ১৪’শ হাজার মানুষ পোস্টে কমেন্ট করেছেন। পোস্টটি ৩৮০টি শেয়ার হয়েছে।

[৫] প্রতিমন্ত্রীর পোস্টের কমেন্ট বক্সে জয় ইসলাম নামের একজন লিখেছেন, ‘কিছু দাদার বয়সি মানুষ যখন পায়ে চালানো রিকশা চালায় নিজেকে অনেক বেশি অপরাধী মনে হয়। আমাদের কারো একার পক্ষে তাদের কষ্ট লাঘব করা সম্ভব নয়। কিন্তু সবাই মিলে যদি তাদের জন্য কিছু করতে পারা যায়, তাদের এমন কোনো কর্মসংস্থান করা যায়, যেন তাদের এমন কষ্ট করতে না হয়। বিষয়টা যদি একটু ভেবে দেখতেন। আমরা প্রস্তুত আছি, ইনশাআল্লাহ।’

[৬] জবাবে শাহরিয়ার আলম বলেন, ‘অসুবিধা নেই তাতে। পৃথিবীর উন্নত দেশগুলোতেও দাদার বয়সের মানুষের কাজ করেন। আমার সন্তানের দাদাও কাজ করেন। সৎ উপার্জন কষ্টের হলেও আমাদের অনুপ্রাণিত করতে হবে। তবে আপনি কী বোঝাতে চেয়েছেন তা বুঝেছি। ধন্যবাদ।’

[৭] বর্তমান প্রেক্ষাপটে প্রতিমন্ত্রী বুঝিয়েছেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নির্মাণে এখনও অনেক কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়