শিরোনাম
◈ বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ, গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ ◈ ১০.৪৯ সেকেন্ডেও সেমিফাইনালে ইমরানুর ◈ কাবা‌ডি‌তে জাপানের কাছে হারেই শেষ বাংলাদেশের পদকস্বপ্ন ◈ সংকট কাটতেই ফের ধাক্কা, বিরূপ আবহাওয়ায় কমল এলএনজি সরবরাহ ◈ ৩০০ কোটি মূলধনে আসছে আরও চার ডিজিটাল ব্যাংক ◈ মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের বিশেষ বিজ্ঞপ্তি ◈ মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ◈ এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থায়ন জটিলতা কাটছে, আগ্রহী চীনা ব্যাংক ◈ ঢাকা থেকে সারাদেশে বাসভাড়া কত, দেখুন নতুন তালিকা

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৩:৩৯ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিউলের মাল্টি কালচার জাদুঘরে স্থাপন করা হয়েছে ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’

কূটনৈতিক প্রতিবেদক:[২] দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ঐতিহ্যবাহী জাদুঘরে শুক্রবার ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’ উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম এবং জাদুঘরের পরিচালক কিম ইয়ুন ত্যা

[৩] বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্থাপিত প্যাভিলিয়নে বাংলাদেশের রিকশাসহ ঐতিহ্যবাহী বিভিন্ন হস্তশিল্প যেমন- পাটের হস্তশিল্প, সিরামিক সামগ্রী. কাপড়ের পুতুল, হাতপাখা, নকশী কাঁথা, মাটির হস্তশিল্প, কুলা, ঢেঁকি, পিতলের নৌকা, ঐতিহ্যবাহী পোশাক ইত্যাদি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

[৪] প্যাভিলিয়নের কেন্দ্রস্থলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের- কোরিয়ান ভাষায় অনুদিত ‘৭ই মার্চের ভাষণ’, ‘বঙ্গবন্ধু দ্য পিপলস হিরো’ এবং ‘অসমাপ্ত আত্মজীবনী’ দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়।

[৫] এই প্যাভিলিয়ন দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষকে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি সম্পর্কে আরও আগ্রহী করে তুলবে। একইসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তার অবদান সম্পর্কে জ্ঞানার্জনের পাবেন।

[৬] উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরতে সার্বিক সহযোগিতার জন্যে জাদুঘরের পরিচালক কিম ইয়ুন ত্যাকে ক্রেস্ট এবং নিজের আঁকা একটি তৈলচিত্র উপহার দেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম। পরিচালকও রাষ্ট্রদূতকে তার কার্যক্রমের স্বীকৃতি হিসেবে একটি সম্মাননা প্রদান করেন।

  • সর্বশেষ