শিরোনাম
◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৩:১১ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৩:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃত্যু: বিয়ের পিঁড়িতে আর বসা হলো না কুলাউড়ার রিয়াদের

স্বপন দেব : [২] করোনার সাথে প্রায় ১০দিন লড়াই করে রিয়াদ শুক্রবার সকালে চলে গেলেন না ফেরার দেশে। কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন আরিফুল ইসলাম রিয়াদ।

[৩] রিয়াদের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজারের মনোহরপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

[৪] আত্মীয় স্বজনের সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র প্রবাসী এক কনের সাথে বিয়ে ঠিক করা হয়েছিলো রিয়াদের। এক মাস পর কনে দেশে আসার পর বিয়ে হওয়ার কথা ছিলো। গত ৭ জুলাই রিয়াদের করোনা শনাক্ত হয়েছিল। অবস্থার অবনতি হলে ৮ জুলাই তাকে সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত তিনদিন ধরে রিয়াদের অবস্থার অবনতি হলে তাকে সেই হাসপাতালেরই করোনা ইউনিটের লাইফ সাপোর্টে নেয়া হয়। শুক্রবার সকাল সাড়ে নয়টায় তিনি মারা যান। ওইদিন দুপুরে স্বেচ্ছাসেবী কোভিড- ১৯ দাফন কাফন টিম তার লাশ দাফন করেন।

[৫] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার জানান, সিলেটের একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রিয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়