শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০২:১৬ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় করোনা উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি: [২] গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ আরও ৯ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ১৬ জুলাই পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৫৮ জন। পাশাপাশি করোনায় মারা গেছেন ৮০ জন।

[৩] গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা তালা উপজেলার খাজুরাহো গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে কামাল (৬২), দেবহাটার সখিপুর এলাকার মৃত পণব বিশ্বাসের ছেলে ভরত চন্দ্র বিশ্বাস (৭৪), আশাশুনির বড়দল এলাকার মৃত ইমান ঢালীর ছেলে আরশাদ (৭৮), তালার হরিহরনগর এলাকায় মৃত আব্দুস সাত্তারের ছেলে নজরুল ইসলাম ( ৭০), সাতক্ষীরা পৌরসভার কাটিয়া এলাকার মৃত সন্ন্যাসী চরণের ছেলে ভীম চরণ (৫৪), আশাশুনির বড়দল এলাকার মৃত হানিফের ছেলে সাত্তার (৭৫), তালার শিবপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল গফুর (৬৫) ও যশোরের ঝিকরগাছা এলাকার মৃত হেকমত বিশ্বাসের ছেলে আব্দুর রাজ্জাক (৫২)।

[৪] জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২৯ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন এসব ব্যক্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

[৫] এদিকে সাতক্ষীরায় কমেছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭৫টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৮ দশমিক ৮৬ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২৪ দশমিক ৬৫ শতাংশ।

[৬] সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা চার হাজার ৮২৫ জন। জেলায় সুস্থ হয়েছেন তিন হাজার ৫৩৭ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ২০৮ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৪ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ২৬ জন ও বেসরকারি হাসপাতালে ৮ জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ১৭১ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩২৮ জন।

[৭] এরমধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ২৭৪ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি ৮১ জন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৫৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৪ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৮০ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৫৮ জন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ