শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০২:১৬ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে চিকিৎসাধীন করোনা রোগী ছাড়ালো দেড় লাখের উপরে

শাহীন খন্দকার: [২] দেশে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ ও মৃতদের বাদ দিয়ে বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগী রয়েছেন এক লাখ ৫২ হাজার ১১৪ জন।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী,বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল আটটা থেকে শুক্রবার (১৬ জুলাই) সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৪৮ জন। গত ১১ দিনের মধ্যে ১০ দিনই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি ছিলো।

[৪] এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ১৮৭ জনের। সব মিলিয়ে দেশে করোনায় মারা গেছেন ১৭ হাজার ৪৬৫ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জন।

[৫] করোনায় আক্রান্ত হওয়ার পর এই পর্যন্ত সুস্থ হয়েছেন নয় লাখ ১৪ হাজার ৩৪৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আট হাজার ৫৩৬ জন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৬৮ জন মারা গেছেন। খুলনা বিভাগে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৬ জন এবং রাজশাহীতে মারা গেছেন ১৪ জন। বাকিরা অন্য বিভাগের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়