শিরোনাম
◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০১:৪৯ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে করোনা আক্রান্তদের জন্য বিএনপির স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন

মাহবুবুর রহমান : [২] বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় নোয়াখালীতে করোনায় আক্রান্ত অসহায়দের জন্য অক্সিজেন সরবরাহ, স্বাস্ব্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

[৩] শনিবার দুপুরে নোয়াখালী সদর আসনের সাবেক সংসদ সদস্য মো.শাহজাহানের বাসভবনে স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়।

[৪] এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা কৃষক দলের সভাপতি এ্যাডভোকেট রবিউল হোসেন পলাশ।

[৫] অনুষ্ঠানে ভিপি জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি মো. শাহজাহান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় করােনায় আক্রান্ত অসহায়দের সহায়তায় অক্সিজেন সরবরাহ সহ - স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা এ স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন করি।

[৬] অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদসদস্য মোঃ শাহজাহান আরো বলেন, আওয়ামি লীগ ফাঁকা বু্লি দিয়ে করোনা রুখতে চায়। একবার লকডাউন তো আরেকবার শাটডাউন, করোনা এখন ঈদের ছুটিতে গেছে। করোনা আছে শিক্ষা প্রতিষ্ঠানে। আওয়ামি লীগ সরকারের বার বার ভুল সিদ্ধন্তের খেসারত এখন সাধারন মানুষ দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়