শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা?

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৯:৪৯ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রীড়া পরিষদের উপর ক্ষুব্ধ বাফুফে সভপাতি, একাডেমির কার্যক্রম আগস্ট থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক : [২] জুলাইয়ে কমলাপুর স্টেডিয়ামে বাফুফে একাডেমি শুরুর কথা থাকলেও সম্ভব হয়নি। যার সংস্কার করে দেয়ার কথা জাতীয় ক্রীড়া পরিষদের। যা নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

[৩] সম্পূর্ণ কাজ শেষ না হলেও আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একাডেমির কার্যক্রম। কাজের অগ্রগতি পরিদর্শন করে জানিয়েছেন বাফুফে সভাপতি। জাতীয় ক্রীড়া পরিষদ একাডেমির সংস্কার কাজ দ্রæত শেষ না করে দেয়ায় কিছুটা ক্ষুব্ধ বাফুফের এই কর্তা।

[৪] কাজী সালাউদ্দিন বলেন, আমি তো কারো জন্য অপেক্ষা করতে পারবো না। আপনার কাছে আমি একটা জিনিস চাইতে পারি। আপনি দিলে ভালো যদি না দেন আমি তো অপেক্ষা করবো না, আমাকে কাজ করে যেতে হবে। কারণ আমি তো এখানে আসছি টকশো করতে নয়। দিনশেষে ফুটবল খেলবে খেলোয়াড়রা আমি খেলবো না।

[৫] আমরা যতখানি পারি ফিজিক্যালি, মেন্টালি আমরা করে যাবো। তবে এবার আর বসে থাকতে চান না কাজী সালাহউদ্দিন। যেকোনো মূল্যে আগস্ট থেকে শুরু হবে একাডেমির কার্যক্রম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়