শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৪:৫৩ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬০০

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮২৪ জনে। একই সময়ের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে ৬০০ জনের শরীরে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬৯ হাজার ৯৫৭ জনে।

শনিবার (১৭ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শুক্রবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৯৫৭ জনের নমুনা পরীক্ষায় ৬০০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৪৪৭ ও উপজেলার ১৫৩ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৫৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৫৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৭২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৭ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৭০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৮ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৫ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়